ডেস্ক রিপোর্ট: কাতার ফুটবল বিশ্বকাপে ইতিহাসের অংশ হতে যাচ্ছে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচটি। আজ রাতে আলবাইত স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে রেফারিং টিমের তিন জনই নারী। স্টেফানি ফ্র্যাপ্পার্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজকে এই ম্যাচের রেফারি হিসেবে ঘোষণা করেছে ফিফা।
এর আগে গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্র্যাপ্পার্ট। ২০২০ সালের মার্চে পুরুষদের বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করছিলেন তিনি।
এবার বিশ্বকাপে জার্মানি-কোস্টারিকা ম্যাচে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সি ফ্র্যাপ্পার্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ। এছাড়া এই বিশ্বকাপে অন্য নারী রেফারিরা হলেন রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments