পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে রেজাউল করিম (২৮) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রেজাউল নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দিতেন।
এর আগে বুধবার রাতে নগরীর জাদুঘর মোড় থেকে তাঁকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।
ওসি জানান,রেজাউলের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের গাড়ি ও ওয়াকিটকির ছবি পাওয়া গেছে। এছাড়া তাঁর কাছ থেকে হ্যান্ডকাপের একটি চাবি জব্দ করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাতেই রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments