স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫' বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার ( ২৭ মে ) কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভে উত্তাল রয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়।
আজ সকাল ১১টার দিকে এই কর্মসুচি শুরু হয়। কর্মসুচিতে কর্মকর্তা ও কর্মচারী যোগ দিয়েছেন।
চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫' জারি করে সরকার।
২৫ মে সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।
এরআগে ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর থেকেই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিরি আইনটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল।
এদিকে আজ সকাল থেকেই বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ। এমনকি গণমাধ্যমক কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। সচিবালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিম ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments