ডেস্ক রিপোর্ট: সোমবার (১১ এপ্রিল) বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা সকল বাস মালিকেরাই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার গুলো থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।’
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচদিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেয়া হবে না।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments