জুলফিকার আলী,কলারোয়ায়(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় মাছের ঘের করার কারনে সরকারী রাস্তা বিলিন হতে চলেছে। সম্প্রতি উপজেলা এলজিইডি থেকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামের নকাটি বিলের কাপের্টিং রাস্তার নির্মান করেন। সেই নতুন রাস্তার সাইড ভেঙ্গে ঘেরের মধ্যে চলে যাচ্ছে। ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক ৮বিঘা জমিতে মাছের ঘের করেন। আর ওই মাছের ঘেরের কারনে সরকারী রাস্তার পাশ্ব ধসে পিচের রাস্তা মাছের ঘেরের মধ্যে চলে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। অভিযুক্ত ঘের মালিক আবু ছিদ্দিক বলেন-তিনি রাস্তার পাশ্ব বেধে দিয়েছেন। এখন আর রাস্তার সাইড ধসে যাচ্ছে না। এদিকে অতিদ্রত ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা এলজিইডি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রীরামপুর গ্রামবাসী।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments