নজরুল ইসলাম: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিক ভাবে চুরি সংঘঠিত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সোমবার(৩১জানুয়ারি) গভীররাতে মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরি সংঘটিত হয়। এসময় বিদ্যালয় থেকে ১২টি ফ্যান ও শৌচাগারের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরবতীর্তে এলাকাবাসী সতর্ক হলে চোর চক্র ১টি সাইকেল, ১টি পরিধেয় হলুদ রঙের হুডি, ১টি টর্চলাইট, গামছা, জুতা, ব্যাগ, দড়ি প্রভৃতি ফেলে পালিয়ে যায়। পুলিশ এসে উদ্ধারকৃত মালামাল আলামত হিসেবে জব্দ করে নিয়ে যায়। এদিকে ধারাবাহিক চুরির ঘটনায় জনমনে দারুণ ক্ষোভের সঞ্চার হয়েছে।
ধারাবাহিকভাবে প্রথম ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা কলেজের সাইক্লোন সেল্টারের ঢালু সিড়ির দোতলা প্রান্তের গ্রিল কেটে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ব্যাটারি, ফ্যান ও চারতলা ভবনের শৌচাগারের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দ্বিতীয় ঘটনা ঘটে শনিবার (২৮ জানুয়ারি) রাতে ১৩৩ নম্বর পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের হ্যাসবোল্ট কেটে চোরেরা ১০টি ফ্যান চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল পাঠক তালা থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগ পেয়েছি। দ্রুত চুরি হওয়ায় মালামাল উদ্ধার করা হবে বলে আশ্বস্ত করেন তিনি
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments