স্টাফ রিপোর্টার: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে শর্তসাপেক্ষে সাঁইত্রিশটি প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২ শত মেট্রিক টন ইলিশ রপ্তাণির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১৬ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত এ রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার যেসব শর্ত আরোপ করেছে তাহলো-রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে; এ অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে; প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে; শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে; পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণক দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশী রপ্তানি করা যাবে না; প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন; এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনক্রমেই নিজে রপ্তানি না করে Sub-Contract প্রদান করতে পারবেন না; এবং সরকার প্রয়োজনে যে কোন সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস. এইচ. এম. মাগ্ফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments