স্টাফ রিপোর্টার: দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এক বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, দেশের সব এলপিজি কোম্পানির প্লান্ট থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকবে। একই সঙ্গে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এলপিজি সিলিন্ডার বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কর্মবিরতির নোটিশ জারি করা হয়।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা নানামুখী সংকটে রয়েছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি
এলপিজির মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের মতামত অন্তর্ভুক্ত করা
ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানি ও জরিমানা বন্ধ
এলপিজি বাজার ব্যবস্থাপনায় স্থায়ী সমন্বয় কমিটি গঠন
খালি সিলিন্ডার রিফিল সংকট নিরসনে কার্যকর উদ্যোগ
ব্যবসায়ীদের দাবি, দেশে বিপুল সংখ্যক এলপিজি সিলিন্ডার খালি পড়ে থাকলেও পর্যাপ্ত রিফিলের ব্যবস্থা না থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বর্তমান কমিশনে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ তাদের।
সমিতির নেতারা জানান, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। নতুন দাম নির্ধারণ, কমিশন সংকট এবং প্রশাসনিক চাপ মিলিয়ে ব্যবসা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
সরকারি পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সব দাবি মেনে নেওয়ার ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার তৎপর রয়েছে। বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম বাড়ানোর বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে সরকার।
জ্বালানি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে এলপিজি সরবরাহ কবে স্বাভাবিক হবে।
এলপিজি বিক্রি বন্ধ থাকায় রান্নার গ্যাস নিয়ে উদ্বেগে পড়েছেন সাধারণ ভোক্তারা। বিশেষ করে যেসব এলাকায় প্রাকৃতিক গ্যাস সংযোগ নেই, সেখানে এলপিজির ওপর নির্ভরশীল মানুষ বিপাকে পড়ার আশঙ্কা করছেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments