রাজশাহী অফিস: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর প্রধাননন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন। নিজের জীবন বাজি রেখে তিনি জনগণের অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ বাংলা গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা সকলের জন্য বাড়ি করে দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এদেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না। গরিব মানুষকে সরকার ১৫ টাকায় চাল দিচ্ছে উল্লেখ করে করোনাকালে সরকারের খাদ্য কর্মসূচির সফলতা তুলে ধরে তিনি বলেন, অনেকে আশংকা করেছিলেন করোনাকালে এদেশে না খেয়ে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু করোনায় মৃত্যু হলেও খাদ্যের অভাবে কেউ মারা যায়নি।
মন্ত্রী আজ নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২নং গোয়ালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা করেন।
মন্ত্রী আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। বিশ্বে খাদ্য শস্যের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে। তারপরও সরকার চালের দাম যাতে না বাড়ে তার জন্য কাজ করছে। এ সময় জনগণকে খাদ্যের অপচয় রোধ করতে এবং চাষযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপিকে সন্ত্রাসীদের দল উল্লেখ করে তিনি আরো বলেন, যাদের হাতে রক্ত তাদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে দরকার। তাই জনগণ আগামী নির্বাচনে শেখ হাসিনাকেই নির্বাচিত করবে।
গোয়ালা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments