বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এই সাংস্কৃতিক সপ্তাহের মাধ্যমে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্ব এবং অর্ন্তনিহিত মেধা বিকাশে নিয়মিত পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪র্থ শিল্প বিপ্লবের সুবিধাসমূহ কাজে লাগিয়ে মানবিক গুণাবলীসমৃদ্ধ ও দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সাংস্কৃতিক সপ্তাহে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক, দাবা, রচনা লেখা ও ফুটবল প্রতিযোগিতাসহ বিভিন্ন ইনডোর গেমস্ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments