ডেস্ক রিপোর্ট: গতরাতে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুন্যে মেক্সিকোকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচ হারের পর বাঁচা-মরার লড়াইয়ে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে মেসি নিজে এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। এমন নৈপুন্যে রেকর্ড বইয়ে বিভিন্ন স্থানেই জায়গা করে নিয়েছেন মেসি।
ম্যাচের ৬৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে লিড এনে দেন মেসি। ৮৭ মিনিটে মেসির পাসে গোল করেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এর মাধ্যমে ১৯৬৬ সাল থেকে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপের এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার দু’টি রেকর্ডই দখলে নিয়েছেন মেসি।
২০০৬ সালে নিজের অভিষেক বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে সর্বকনিষ্ট (১৮ বছর ৩৫৭তম দিন) খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করেছিলেন মেসি। এবার মেক্সিকোর বিপক্ষে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় (৩৫ বছর ১৫৫তম দিন) হিসেবে গোল ও অ্যাসিস্ট করে রেকর্ডের মালিক হন তিনি।
পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করা ইতিহাসের প্রথম খেলোয়াড় এখন মেসি।
এই নিয়ে বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করলেন মেসি। অ্যাসিস্ট করার ক্ষেত্রে যৌথভাবে তৃতঅীয়স্থানে আছেন তিনি। সবচেয়ে বেশি ৮টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা। ৭ অ্যাসিস্ট নিয়ে সবার উপরে পোল্যান্ডের গ্রজেগর্জ লাটো।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের প্রথম গোলে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে স্পর্শ করেছেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনার সমান ৮টি গোল রয়েছে তার। মজার ব্যাপার হলো, ৮ গোলের ৬টি বাঁ-পায়ে করেছেন তিনি। এই রেকর্ডে সবার উপরে সাবেক খেলোয়াড় গাব্রিয়েল বাতিস্তুতা।
মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই ম্যারাডোনার পাশে বসেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ২১ ম্যাচ খেলার রেকর্ড এখন ম্যারাডোনা ও মেসির। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই রেকর্ডটি এককভাবে নিজের করে নিবেন মেসি। ঐ ম্যাচে গোল করলেই বিশ^কাপে সবচেয়ে বেশি গোলে ম্যারাডোনকে টপকে যাবেন মেসি।
এই নিয়ে আর্জেন্টিনার হয়ে টানা ছয় ম্যাচে গোল করলেন মেসি। ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা গোল করার রেকর্ড স্পর্শ করার পথে তিনি।
এ বছর আর্জেন্টিনার হয়ে ১৩টি গোল করেছেন মেসি। এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ গোলে নিজের রেকর্ড ভেঙ্গেছেন মেসি। ২০১২ সালে ১২টি গোল করেছিলেন মেসি।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে সাতবার সেরার পুরস্কার জিতলেন তিনি। এ ক্ষেত্রে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করলেন মেসি। এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে সাতবার ম্যাচ সেরা হয়েছেন রোনালদো।
বাসস
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments