ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামী হুমায়ুন কবির ওরফে রনি (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এতথ্য নিশ্চিত করেছেন।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি। সে তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা করতো। তার বিরু্দ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments