ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়নে কাজ করছে। আজ (১৯ মার্চ) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের হাতে ভোটের সময় লাগানো দাগ মুছে যাবার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
ইয়াসের খান চৌধুরী নিজ সংসদীয় আসনে নির্বাচনের আগে প্রতিশ্রুতি সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- উপজেলার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণসহ আগামী ৪ মাসে নান্দাইলে ৬০ টি রাস্তা পাকাকরণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে নান্দাইলের কাঁচা রাস্তার তালিকা করা হয়েছে, খুব দ্রুতই সেগুলো পাকাকরণের কাজ শুরু হবে।
দোয়া ও ইফতার মাহফিলের উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments