বিশেষ প্রতিনিধি: রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জেরে মো. রাকিব (২৫) নামে এক শ্রমিককে ১০০ পিস ইয়াবা পকেটে দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো ফেঁসে গেলো চিহ্নিত ৩ মাদক চোরাকারবারি।
শুক্রবার রাতে পশ্চিম টেংরা রঙমালা কলেজ সংলগ্ন থেকে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো ডেমরার বামৈল পূর্বপাড়ার নান্নু মুন্সির বাড়ীর ভাড়াটিয়া ও শরীয়তপুরের ডামুড্যা থানার হইদদিস্তা গ্রামের মৃত আলম মিস্ত্রীর ছেলে মো. সোহেল ওরফে পেটু সোহেল (২২), একই এলাকার জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া ও শরীয়তপুরের নড়িয়া থানার কাঞ্চনপুর গ্রামের মো. জামান মিয়ার ছেলে রোমান হাসান (২০) ও আমতলা বাগানবাড়ী গলি এলাকার ভাড়াটিয়া ঢাকার মুগদা থানাধীন মান্ডা পিয়ার আলী গলির মো. বিপ্লব মিয়ার ছেলে মো. তাহিন আহম্মেদ (২০)। শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আল আজাদ বলেন, ইতোপূর্বে গ্রেফতারকৃতদের সহযোগী এক মাদক চোরাকারবারিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে বলে তারা রাকিবকে সন্দেহ করে। আর এ শত্রুতার জেরে ওই ৩ জন শুক্রবার রাতে রাকিবের পকেটে ইয়াবা রেখে পুলিশকে সংবাদ দিয়েছিলো। এদিকে খবর পেয়ে পুলিশ প্রথমে রাকিবকে গ্রেফতার করলেও আসল ঘটনা জানার পর ওই ৩ জনকে আটক করে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, রাকিবকে গ্রেফতাররা বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে টাকা দাবি করে। আর দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তারা রাকিবকে ইয়াবা দিয়ে ফাঁসানোর নাটক সাজায়। গ্রেফতাররা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে ডেমরা থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments