স্টাফ রিপোর্টার নতুন দলের দ্বায়িত্ব নিতে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করা কথা এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন তিনি।
জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যােগে নতুন দল গঠন হবে আগামী শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি)। নতুন দলর নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। গত কয়েক দিন ধরেই তার পদত্যাগের খবর আলোচনা চলছিল।
নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোয়ন শুরু থেকেই চূড়ান্ত করেছেন জুলাই আন্দোলনের নেতারা। সদস্যসচিব পদ নিয়ে মতবিরোধ চলছিল। তবে সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত হয়েছে। বর্তমানে জাতীয় কমিটির সদস্যসচিব তিনি। যুগনমা আহ্বায়কের পদে নাম আলােচনায় আছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আহসান ঝোনায়েদ। যুগ্মসচিব পদে আসতে পারেন জাতীয় কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দিন পাটাোয়ারী।
জুলাইয়ের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।
ওই আন্দোলনের মুখে অভ্যূত্থানে ৫ আগষ্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। অভ্যূত্থানের তিন দিনের মাথায় ৮ আগষ্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলাম। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আরও দুই নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments