ডেস্ক রিপোর্ট: আজ থেকে ঢাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হচ্ছে । ৭ আগষ্ট থেকে সারাদেশে এই টিকা দেওয়া শুরু হবে। রোববার (০১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়েছেন করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. শামসুল হক।
তিনি আরও বলেন, ইতোমধ্যে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া দশ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। আগামীকাল মঙ্গলবার আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানদের পূর্ণাঙ্গ টিকা দেওয়া সম্ভব হবে।
শামসুল হক বলেন, সোমবার ঢাকা বিভাগের সব জেলায় এবং আগামী সপ্তাহে দেশের সব কেন্দ্রে ঘাটতি টিকার ডোজ প্রয়োগ শুরু হবে। সেক্ষেত্রে প্রথম ডোজের পর অপেক্ষমানদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো হবে। তবে দ্বিতীয় ডোজের জন্য এর আগে যাদেরকে এসএমএস দেওয়া হয়েছিল কিন্তু টিকা পাননি, তাদের দ্বিতীয় ডোজ নিতে এসএমএস প্রয়োজন হবে না।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments