বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন রিসার্চ ল্যাব’ উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসান, বিভাগের সাবেক সভাপতি প্রফেসর বিশ্বনাথ সিকদার এবং ল্যাবের সুপারভাইজার প্রফেসর অমিত কুমার দত্ত।
এই অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) চার দিনব্যাপী ‘Laboratory Safety and Technique of Molecular Biology: A Foundation Workshop’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেটও প্রদান করেন। সেখানে ওয়ার্কশপ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রশিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ল্যাব উদ্বোধন করে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, এই গবেষণাগার বাংলাদেশে আণবিক জীববিজ্ঞান ও জিনোমিক্স গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে ও দেশের বায়োটেকনোলজি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাইক্রোবায়োলজি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments