মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা সেজে যানবাহন তল্লাশীকালে দুই ভুয়া পিবিআই সদস্যকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন এলাকার কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে কাটাখালী থানা পুলিশ তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি রিফ্লেকটিং ভেস্ট ও একটি ক্যাপ উদ্ধার করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকার মো: আবুল কালাম আজাদের ছেলে মো. গোলাম রসুল রনক (৩৫) ও নগরীর সাগরপাড়া বটতলা এলাকার মো. জয়নাল আবেদীন শেখের ছেলে মো.ওহিদুল শেখ অপু (৩২)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- রবিবার রাতে কাটাখালী থানার এএসআই মো. জয়নাল আবেদীন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। রাত ১টায় কাটাখালী থানা পুলিশের ওই টিম দেখতে পায় কাটাখালী থানার চৌমহনী বাজারে একজন পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও অন্যজন পুলিশের ফিল্ড পরিধান করে টাংগনগামী বিভিন্ন যানবাহন থামানোর চেষ্টা করছে। পুলিশের গাড়ি দেখে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত কাটাখালী বাজারের দিকে পালিয়ে যায়। ঘটনাটি বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পেরে মতিহার জোনের ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.একরামুল হকের তত্ত্বাবধানে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. জুয়েল রানা ও তার টিম রাত দেড়টার দিকে কাটাখালী বাজারের তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি রিফ্লেকটিং ভেস্ট, একটি ফিল্ড ক্যাপ ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এই দুই ভুয়া পিবিআই সদস্যকে আটক করে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও ফিল্ড ক্যাপ পড়ে টাংগন ও চৌমহনি এলাকায় লোকজনকে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটকের সময় তারা প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন যানবাহনের কাগজ পরীক্ষা করার জন্য যানবাহন থামানোর চেষ্টা করছিলো বলেও তারা জানায়।
আটককৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দিয়ে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments