স্টাফ রিপােটার: বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এদেশের প্রচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে 'প্লাটিনাম জয়ন্তী' উদযাপন করবেন।
দীর্ঘ পথচলায় সংগঠনটি আন্দোলন সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে একর পর এক সফলতার মুকুট জয় করেছে। প্রচীনতম সংগঠনটি প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক গংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন। তখন তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
পরবর্তীতে ১৯৫৫ সালে মুসলিম শব্দ বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনীতির আদর্শের প্রতিফলন ঘটানোর জন্য আওয়ামীলীগ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকার পূর্ব পাকিস্তান শব্দ লেখা বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ নাম ব্যবহার শুরু করেন।
আজ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে আজ রোববার সূর্যদয়ের সাথে সাথে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবেন।
বেলা ২টা ১৫মিনিটে সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বােধন করা হবে। বেলা আড়াইটায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments