উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ওয়াড বিএনপির সভাপতির স্ত্রী মনিকা রানীর একটি সংবাদ সম্মেলনের ভিডিও সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক এ্যাডভোকেট মিজানুর রহমান তাকে (মনিকা রানীকে) জোর করে উঠিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবী জানান।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমানকে একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতির স্ত্রীকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করার অজুহাত দেখিয়ে বহিষ্কারের কয়েকদিন পরে হঠাৎ সংবাদ সম্মেলনের ব্যানার টানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিলেন ওয়ার্ড বিএনপি'র সভাপতি অমরেশ ওঝার স্ত্রী মনিকা রানী। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে এলাকার ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
নতুন করে আলোচনা সমালোচনার ঝড় উঠে যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিও বার্তায় মনিকা বলেন, আমি অমরেশ ওঝাকে ডিভোর্স দিয়েছি অনেক আগে এবং আমাদের সন্তানকে বাংলাদেশের আইন অনুযায়ী আমার কাছে (মায়ের) কাছে রাখার অধিকার রয়েছে।
তিনি আরো বলেন প্রচলিত আইন অনুযায়ী যে কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। জল্লা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমান নির্দোষ এবং মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আবেদন জানান।এবং তাকে নিয়ে মিথ্যা গুজব না রটাতে সবাইকে অনুরোধ জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments