ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু মোকাবেলায় গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে মেটলাইফ বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু সম্পর্কিত বীমা দাবি নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা আবেদনের মাত্র ৩ ঘণ্টার মধ্যে তাদের দাবির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হতে পারবেন এবং তার পরে দ্রুত তাঁদের বীমাদাবি পেয়ে যাবেন।
ডেঙ্গুর কারণে হাসপাতালের খরচ এবং মৃত্যুর দাবির ক্ষেত্রে এই সেবা প্রযোজ্য। সেবাটি পাওয়ার জন্য গ্রাহকদের যেকোনো কর্মদিবসে দুপুর ১২:৩০এর মধ্যে3hoursdengueclaim@metlife.com.bdইমেল ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, "মেটলাইফ সবসময়ই নানা সমস্যা মোকাবেলায় সবার সাথে একযোগে কাজ করে এসেছে। নতুন এই সেবাটি প্রয়োজনের সময়ে আমাদের গ্রাহকদের পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা।"
এই সেবার প্রয়োজনীয় তথ্যাবলী পাওয়া যাবে এখানে: https://www.metlife.com.bd/three-hour-claims-dengue/
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments