ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে পরীমণিকে কড়া নিরাপত্তায় এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এসময় আদালতের হাজতখানার গেটের সামনে হঠাৎ পড়ে যায় পরীমণি। এরপর তড়িঘড়ি করে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে পরীমণির রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে গত ১৬ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় পরীমণির ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বৃহস্পতিবার পরীমণির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি শুরু হয়।
-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments