কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ফের ভেসে এলো বিশাল আকৃতির একটি অর্ধগলিত মৃত কচ্ছপ। এটির ওজন প্রায় ৩৫ কেজি। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে জিরো পয়েন্টের পূর্ব পাশে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে মৃত কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। ইউএস-এইড এর অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ এর বøু- গার্ড সদস্যরা এটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের সময় কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালুতে আটক পরে। তবে এটি অর্ধ গলিত অবস্থায় ছিল। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত রয়েছে। তাদের ধরনা জেলেদের জালের আঘাতে কিংবা জাহাজের সাথে ধাক্কা লেগে এ কচ্ছপটি মারা যেতে পারে।
ইউএস-এইড এর অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপক‚লে চলে আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এ বছর ৯ টি সামুদ্রিক কচ্ছপ কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এর মধ্যে একটি ছিল জীবিত। তাও সামনের এক পাখনা ছাড়া বলে তিনি জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments