ডেস্ক রিপোর্ট: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অবস্থা দৃস্টে মনে হচ্ছে, দেশে এখন বিরাজনীতি করন উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই, বর্তমানে এ ধরনের মতামত এর রাজনীতি কে বিভিন্ন ভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবী, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটা প্রকৃত প্রস্তাবে একক দখল দারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সকল রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যাবসায়ী প্রতিষ্ঠান সমূহ ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। তার মাধ্যমে ব্যক্তিগত ও গুষ্টিগত স্বার্থ সিদ্ধি করাই আসল উদ্দেশ্য। এ সকল কর্মকান্ড রাজনীতি হিসাবে গন্য হওয়ার চেয়ে, বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্ন ভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ প্রসঙ্গে আরো বলেন, বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যত। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া ঠিক হবে না।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments