আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল)ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারুক আহম্মেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মুত মোফাজ্জল হোসেনের ছেলে। গ্রেফতাবকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী থানার শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারী ফারুক আহমেদ ( ৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল( ২৪) , সে বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডাকাবর গ্রামের মোজ্জাম্মেল হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাঁচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪ টার দিকে থানার এসআই শহিদুল্যার নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিকদল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের তল্যাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মৃল্যের ইয়াবাও হেরোইন পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ আমিরুল ইসলাম বলেন, ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফারুক আহমেদের থানায় প্রায় ২ ডজন মাদক মামলা রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments