ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়িয়া বাজরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সোমবার বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ে ফুল দেওয়া নিয়ে বিএনপির একটি পক্ষকে দাওয়াত না দেওয়ার কারণ নিয়ে জানতে প্রধান শিক্ষকের কাছে আসে। প্রধান শিক্ষক বিষয়টি বুঝিয়ে বললে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত প্রধান শিক্ষক আবু তাহেরের অফিস কক্ষে ঢুকে তার পিঠে, ঘাড়ে মাথায় আঘাত করে চলে যায়। পরে শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শিক্ষক তুহিনুর রহমান বলেন, প্রধান শিক্ষকের উপর হামলার
ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেছে। হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। বুধবার উপজেলার সকল শিক্ষকদের নিয়ে কর্মসূচি পালন করা হবে তিনি জানান।
শিক্ষার্থী তাবাসসুম আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের শাস্তি ও গ্রেফতারের দাবি জানাতে মানববন্ধন কর্মসূচি পালন করছি। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
শিক্ষক মনোয়ার হোসেন, বলেন, প্রধান শিক্ষককে বিনা অপরাধে মারধর করা হয়েছে। শিক্ষকরা নিরাপত্তা সংকটে পড়বে যদি না এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
প্রধান শিক্ষক বলেন, বিজয় দিবসে ফুল দেওয়ার পরে বিএনপির একটি পক্ষকে নিয়ে আমার বিদ্যালয়ের অফিস কক্ষে এসে বসে চা নাস্তা করায়। পরে বিএনপির অপর একটি পক্ষ এসে সময় ও দাওয়াত না দেওয়া নিয়ে বলে। এবারে কাউকে অনুষ্ঠানের বিষয়টি বলা হয়নি জানালে তারা চলে যায়।
এরপর হঠাৎ কয়েকজন যুবক কক্ষে ডুকেই আমাকে মারধর করে। আমার মাথা, ঘাড়ে আঘাত পায়। পরে শিক্ষকরা এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় এক সহকারী শিক্ষিকা থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা তদন্ত করছি। এছাড়া ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments