নাটোর প্রতিনিধি: নাটোর শহরের কসাইরা ৭শ' টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করলেও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের জনতার বাজারে গরুর মাংস বিক্রি করছেন ৬শ ৪০ টাকায়। শুধু দামই কম না নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় ২শ ৫০ গ্রাম মাংসও বিক্রি হচ্ছে জনতার বাজারে।
দ্রব্য মূল্য উর্দ্ধগতির মধ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে কম দামে গরুর মাংস পেয়ে ভির করনে ক্রেতারা।
নাটোর শহরের প্রথমবারের মতো ২শ ৫০ গ্রাম বিক্রি হওয়ায় খুশি ক্রেতারা। এছাড়া কসাইদের চেয়ে কম দাম ও ভালো মানের মাংস এখানে পাচ্ছেন বলে দাবি করেন ক্রেতারা।
ফারুক আহমেদ নামে এক ক্রেতা বলেন, শহরে কসাইয়ের কাছে প্রতি কেজি মাংস ৭০০ টাকা। এখানে কেজিতেই ৬০ টাকা কম। গতকালকে মাইকিং করেছিল, সেটি শুনে এসেছি। মাংসের মান ও খুব ভালো।
নাটোর স্বার্থ রক্ষা কমিটি'র সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, জনতার বাজারে শাক-সবজি'র পরে এবার গরুর মাংস সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে ষাঁড়ের মাংস সরবরাহ করা হচ্ছে।
আয়োজক মেহেদী হাসান জানান, প্রতি মঙ্গলবার ও শুক্রবার নাটোরের মাদ্রাসা মোড়ে জনতার বাজারে ৬শ ৪০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে জনগণের কথা বিবেচনা করে আমাদের এ উদ্যোগ। এতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments