সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯।
সোমবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে নির্বাচিত হন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments