মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর চারঘাট ইউসুবপুরে অভিযান চালিয়ে মোছা তাজমা বেগম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার বিকেলে ইউসুবপুর মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান, রাজশাহীতে মাদক নিয়ন্ত্রনে রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশো হিসাবে শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তির দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির ওসি আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শুক্রবার বিকেলে চারঘাট ইউসুবপুর মন্ডলপাড়ার ফারুক আহাম্মেদের বাড়িতে অভিযান চালায়। এসময় ফারকের স্ত্রী তাজমা বেগম (৪৫) কে ৭ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তাজমা আটকের পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে চারঘাট ইউসুবপুর মন্ডলপাড়ার খবির উদ্দিনের ছেলে আবুল কালাম অরোফে মদ কালামের কাছে থেকে ফেনসিডিল নিয়ে সে দীর্ঘদিন যাবত ব্যবসা করে। দীর্ঘদিন যাবত মদ কালাম ও তাজমা পার্টনারে মাদক ব্যবসা করে আসছে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত তাজমা বেগম।
এ ঘটনা মাদক নিয়ন্ত্রন আইনে ১ নং আসামী তাজমা বেগম ও ২ নং আসামী মদ কালাম কে পলাতক উল্লেখ করে ডিবি পুলিশ বাদি হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করে। রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানা গেছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments