স্টাফ রিপোটার: জ্বালানি তেল এর মূল্য কমানো এবং বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ৮ নভেম্বর ২০২১ সকাল এগারটায় জাতীয় পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জ্বালানি মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল মুক্তাঙ্গন, নূরহোসেন স্কোয়ার হয়ে সচিবালয়ের পূর্ব গেইটে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। বিক্ষোভ মিছিল পুলিশী বাধা উপেক্ষা করে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যেতে চাইলে সেখনে বাম জোটের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি এবং রাজপথে অবস্থান গ্রহণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় নেতা সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কমরেড আকম জহিরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড আব্দুল আলী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও তেল পাচারের অজুহাত দেখিয়ে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক বাজার থেকে ৪৬.৬৩ টাকায় তেল কিনে সকরকার ৮০ টাকায় কিনতে বাধ্য করছে। সরকার তিন ধরনের শুল্ক, রিফাইন খরচ, জাহাজ খরচ ও পরিবহন বাবদ এখান থেকে প্রায় ৩৪% অর্থাৎ লিটারপ্রতি ১৯ টাকার বেশি তুলে নিচ্ছে। এভাবে শুল-ভ্যাটসহ সরকার গত ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। মুনাফা থেকে মাত্র ৩ হাজার কোটি টাকা ভর্তুকী প্রদান করলেই অথবা কর কমালেই তেলের দাম বাড়ারেনার কোন প্রয়োজন হতোনা বরং কমানো যেতো।
বক্তাগণ ক্ষোভ প্রকাশ করের বলেন, জ্বালানি তেল এর মূল্য বৃদ্ধির প্রভাবে কৃষি, পরিহন, শিল্প ও বিদ্যুতে ব্যাপকভাবে পড়বে। কারণ পরিবহনের ৭২.৭৯ ভাগ, কৃষির ৯৯.৭৩, শিল্পের ৮০.৯৮ ভাগ, বিদ্যুৎ ১৫.২২ ভাগ ডিজেল নির্ভরশীল। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে ২৬ ভাগ ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। মূল্য বৃদ্ধির প্রভাবে এই প্রতিটি সেক্টরের উপর নির্ভশীল প্রায় ১৬ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে বাস ও লঞ্চ এর ভাড়া ২৭% ও ৩৬% বৃদ্ধি করেছে। কিন্তু পরিবহন মালিকেরা বর্ধিত যে ভাড়ার ঘোষণা বিআরটিএ দিয়েছে বাস্তবে তার চেয়ে বেশি ভাড়া যাত্রীদের থেকে আদায় করছে। সরকার ও পরিবহন মালিকদের সাজানো নাকটকের মাধ্যমেই এই ভাড়া বৃদ্ধি করা হল। মালিকদের হাতে বাড়তি মুনাফা তুলে দেয়া হল।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments