ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আগামী ৩ জুলাই ঢাকায় আসছেন বলে দেশের সব নিউজ পোর্টালে সংবাদ হয়েছে। অথচ দেশিয় ফুটবলের শাসক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ ব্যাপারে কিছুই জানে না। বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন বলেছেন, কারা মার্টিনেজকে ঢাকায় আনার উদ্যেগ নিয়েছে আমরা জানি না। আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।খবর আমাদের সময়.কম
এদিকে সমকাল অনলাইন জানিয়েছে, আর্জেন্টিনার ফুটবল দলের গোলরক্ষক বাজপাখি খ্যাত মার্টিনেজ আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন।
আর্জেন্টিনার গোলপোস্টের প্রাচীরকে শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন সেখানকার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কিন্তু কলকাতা যাওয়ার আগে ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
শতদ্রু দত্ত জানান, আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।
আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে মার্টিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়।
ইতোমধ্যে আর্জেন্টাইন গোলরক্ষকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন শতদ্রু দত্ত।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments