চট্টগ্রাম অফিস: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটি ঠিকমত পরিচালিত না হয়, তাহলে দক্ষ লোক হবেনা। অদক্ষ লোক হবে, জঞ্জাল বেড়ে যাবে। যে যেখানে দায়িত্ব পালন করেন না কেন, দেশের একজন নাগরিক হিসেবে প্রাথমিক শিক্ষার উন্নয়নে রোল প্লে করুন। তা না হলে ভবিষ্যত ভাল হবেনা। প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সহায়তার আহ্বান জানাচ্ছি।
উপদেষ্টা আজ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলার মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।
উপদেষ্টা বলেন, আমাদের টার্গেট শিশুরা কতটুকু পারে। আপনারা যখন প্রাথমিক স্কুল পরিদর্শনে যাবেন-তখন দেখবেন শিশুরা পড়াশুনা পারে কিনা? যদি কোন স্কুলে পড়াশুনা ভালো না হয় তাহলে সহকারী প্রাথমিক থানা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। তিনি বলেন, শিশুদের ভাল কাজে উৎসাহ করার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হচ্ছে। আমাদের অঢেল সম্পদ নেই। বিভিন্ন অবকাঠামো নির্মাণে যাতে অপচয় না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন।
উপদেষ্টা পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত 'কাকলি শিশু অঙ্গন' ও 'কাকলি শিশু অঙ্গন গ্রন্থাগার' পরিদর্শন এবং কাকলি শিশু অঙ্গনে 'শিশু কানন' উদ্বোধন করেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রামগঞ্জ উপজেলার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর উপজেলার টামটা নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাফিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments