ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার একটি গরুর খামার থেকে পাহারাদারদের আগ্নেয় অস্ত্র দেখিয়ে হাত-পা, চোখ বেঁধে ৭ টি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বাঁকা পুলের পাশে ইটভাটার ভেতরে খামারে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকেলে বলাকা পারভীন বাদী হয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু
তার ইটভাটার ভেতরে গরুর খামার দেন। খামারে বড় ৬ টি গাভী ও ১টি ষাড় গরু ছিলো।
বুধবার রাতে খামারের দায়িত্বে থাকা মোস্তফা হোসেন গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যায়। আব্দুল জলিল পাহাড়ায় থাকে।
রাত ২টার দিকে ২ জন ডাকাত জলিলকে প্রথমে চোখ পরে হাত-পা বেঁধে ফেলে। এরপর ১০-১২ জনের ডাকাত দল আগ্নেয় অস্ত্র, ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ইটভাটায় অবস্থিত খামারে প্রবেশ করে অপর পাহারাদার মোস্তফা হোসেনের হাত-পা, চোখ বেঁধে ফেলেন। পরে তারা খামার থেকে ৭ টি গরু ট্রাকে করে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় উপজেলার খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি প্রায় রাতে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতির ঘটনা নিয়মিত ঘটছে।
আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানান খামারি ও সাধারণ মানুষ।
পাহাড়াদার মোস্তফা হোসেন বলেন,
'দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামার করে গরু পালন করে আসছেন আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু সাহেব। আমি সেগুলো দেখাশোনা করি। জলিল রাতে দিনে পাহাড়ায় থাকে। বুধবার রাতে খামারের গেট ভেঙে ১০-১২ জনের ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে আমাদের। খামারে থাকা ৭ টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা।'
আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর স্ত্রী বলাকা পারভীন বলেন, 'আমাদের ইটভাটার ভেতরে খামারে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ৭ টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি। থানায় অভিযোগ দায়ের করেছি।'
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অভিযোগ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments