নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধিঃ করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য পঞ্চগড়ে পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে আমেরিকা প্রবাসী কল্যাণ সমিতি নিউইর্য়ক। শুক্রবার (৩০জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়। পরে জেলা প্রশাসক পাঁচটি অক্স্রিজেন কনসেন্ট্রেটর সিভিল সার্জনকে প্রদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান,আমেরিকা প্রবাসী ফজলে রাব্বীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জার্মানীর প্রযুক্তিতে চীনে তৈরী এসব অক্সিজেন কনসেন্ট্রেটর নিজে নিজেই অক্সিজেন তৈরী করবে এবং রোগীরা তা ব্যবহার করতে পারবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments