স্টাফ রিপোটার: মহান মে দিবস উপলক্ষ্যে আজ ১লা মে সোমবার সকাল ১০ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শিল্প কলকারখানা-শিল্পাঞ্চল এবং গার্মেন্টস শ্রমিক জোট, পুস্তক বাঁধাই শ্রমিক জোট, বাংলাদেশ পরিবহন হকার্স জোট, নির্মাণ শ্রমিক জোট সহ বিভিন্ন ইউনিয়ন ও ক্রাফ ফেডারেশনের হাজার হাজার শ্রমিক যোগদান করেন। সমাবেশ শেষে শ্রমিকরা লাল পতাকা মিছিল করে নগরীর বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা এলাকা প্রদক্ষিণ করে।
জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি হিসাবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বক্তব্য রাখেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা এমপি, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর আন্তর্জাতিক সম্পাদক মনিরুল কবির মিলন, জাতীয় নির্মাণ শ্রমিক জোটের সাধারণ সম্পাদক পারুল মজুমদার, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি মনির হোসেন, বাংলাদেশ পরিবহণ হকার্স জোটের সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক নেতা শেখ শাহনাজ, শিরিন সিকদার প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।
প্রধান অতিথির ভাষণে জনাব হাসানুল হক ইনু এমপি শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে। তিনি বলেন, ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু। জনাব ইনু বাজার দরের সাথে মিলিয়ে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরী ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জনাব ইনু বলেন, ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের অলংখনীয় মানবাধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তিনি শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি তার ভাষণে মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। তিনি বলেন, রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায় তার জন্য শ্রমিকদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশে, মধ্যম আয়ের দেশে শ্রমিকদের জন্য ২০ বা ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি খুবই সামান্য বিষয়। তিনি ন্যূনতম জাতীয় মজুরির দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments