কুষ্টিয়া অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএপি দুই বছর আগে ৩১ দফা প্রস্তাব দিয়েছে।সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন এটি শুরু করবে, আর বাকিরা তা চলমান রেখে সামনের দিকে এগিয়ে নেবে।
নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে একথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে। তাছাড়া, সংস্কার টেকসই করতে হলেও জনগণের সমর্থন প্রয়োজন । আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই কেবল এটি করা সম্ভব।
তারেক রহমান আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএপির সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে স্থানীয় টাউন ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এর আগে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনের উদ্বােধন করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments