উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অপহৃতা ছাত্রী ও অভিযুক্তদের উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর মডেল থানার এস,আই কমল ও এ.এস.আই সজল মিলে জল্লা ইউনিয়নের কুড়লিয়া ১নং ওয়ার্ডের নিরোদ জয়ধরের বাড়ি থেকে তার ছেলে অভিযুক্ত জীবন জয়ধর ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ২৪ আগষ্ট বিকেল ৪টায় ওই এলাকার বিবেক সরকারের মেয়ে এস,এস.সি পরীক্ষার্থী মোবাইল ফোন সার্ভিসিং করার উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ি থেকে কারফা বাজারে যায়। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গেলেও ছাত্রী আর বাসায় ফেরেনি। গত বুধবার ছাত্রীর পিতা বিবেক সরকার উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বৃহস্পতিবার সকালে ছাত্রী তার বাবাকে ফোন করে বলে জীবন জয়ধরকে নিয়ে ঢাকায় ভাড়া বাসায় রয়েছে। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ছাত্রীর পিতা বিবেক সরকার জানান, আমার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে প্রভাবশালী জীবন জয়ধর নিয়ে লাপাত্তা হয়ে যায়। মেয়ের ফোন পেয়ে তাদের বাড়িতে বিষয়টি জানাতে গেলে তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি বৃহস্পতিবার সকালে আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে বিবাহিত লম্পট জীবন জয়ধরের মামাত ভাই শুভ বাড়ৈ, পিংকল বাড়ৈ, বাপ্পী বাড়ৈ, মামা আশুদেব বাড়ৈ, বাসুদেব বাড়ৈ, আমাকে ও আমার স্ত্রী সবিতা সরকারকে মারধর করে ও বিষয়টি নিয়ে মামলা করলে এলাকা ছাড়া করার হুমকি দেয়। আমরা গরীব অসহায় হওয়ায় এই ন্যাক্কারজনক ঘটনায় বিচার পাব কিনা তা সন্দেহ রয়েছে। অভিযুক্তর বাবা নিরোদ জয়ধর জানান, স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশা করা হবে। বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তাতে কোন ফল হবে না। ৪ সেপ্টেম্বর সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিষয়টি এলাকায় আরো ছড়িয়ে পড়ে এবং পুলিশ অভিযুক্ত পরিবারকে অপহৃত ছাত্রীকে খুঁজে বের করার জন্য চাপ সৃষ্টি করলে অভিযুক্তর পিতা নিরোদ জয়ধর তার ছেলে ও ছাত্রীকে খুঁজে বের করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে মডেল থানার এ.এস.আই কমল জানান, ছাত্রী ও অভিযুক্তকে আজ দুপুরে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments