কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি বাসের চাপায় পিষ্ট হয়ে মো.শহিদুল ইসলাম রানা (৩০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে পৌর শহরের চৌরাস্তা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালি ইউনিয়নের নারকেলি গ্রামের মো.আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও বাস চালক এবং সুপারভাইজার পলাতক রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলাপাড়া বাসষ্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার পথে মোল্লা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৯৩৯৯) যাত্রী উঠিয়ে বেপরোয়া গতিতে বাসটি চালানোর সময় হেলপার শহিদুল ইসলামের পা ফসকে গেট থেকে পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মোল্লা পরিবহনে হেলপারের কাজ করতেন ।
কলাপাড়া থানার ওসি তদন্ত মো.আসাদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্ততি চলছে।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments