ডেস্ক রিপোর্ট: বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত গত ১২ আগস্ট তারিখের এক অফিস আদেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সিলেটে কর্মরত অবস্থায় দেবতোষ দেব, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) কানাডায় বসবাসরত তার অসুস্থ বোনের সাথে দেখা করার উদ্দেশ্যে পনের দিনের গড় বেতনে অর্জিত ও মঞ্জুরিকৃত ছুটিতে গত বছরের ফেব্রুয়ারির ২৭ তারিখে কানাডা গমন করেন। ছুটি শেষ হলেও তিনি অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত আছেন।
কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলা তদন্তে প্রমাণিত হয়। তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments