পিরোজপুর অফিস:: দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার বেকার নারী-পুরুষ অংশ নেন। এ সময় সংগঠনের পিরোজপুর জেলা কমিটির সভাপতি তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলা কমিটির সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলা কমিটির সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ও নেছারাবাদ উপজেলা কমিটির সদস্য মো. সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন এখনও দৃশ্যমান নয়। তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ চেয়ে বেকারদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার দাবি জানান। এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কর্মরতদের পুনর্বহালসহ দেশের সার্বিক বেকার সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments