ডেস্ক রিপোর্ট: নিজেদের নিবন্ধিত কৃষকদের চক্ষু পরীক্ষা সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডের সাথে এক চুক্তি সম্পন্ন করেছে আইফার্মার। ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডের গুলশান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেড আই কেয়ার এবং চশমা সেবার মাধ্যমে দেশের দারিদ্র্য ঝুঁকিতে থাকা মানুষের উপার্জন, শিক্ষা, নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইফার্মারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ, হেড অব এগ্রি ইনপুট অ্যান্ড মার্কেটিং রিয়াসাত হায়দার, ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার শাহ সুলতান মহিউদ্দিন ও এর মার্কেটিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অ্যাক্টিভেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাঈশা বিনতে মাহবুব। ভিশন স্প্রিং -এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর কান্ট্রি ডিরেক্টর মিশা মেহজাবিন, প্রোগ্রাম ম্যানেজার উম্মে সৌদা ও রিসোর্স মোবিলাইজেশন লিড আশনা আফরোজ।
এই চুক্তির মাধ্যমে ভিশন স্প্রিং, আইফার্মারের নিবন্ধিত কৃষকদের চক্ষু পরীক্ষা এবং সাশ্রয়ী মূল্যে চশমা প্রদানে সহযোগিতা করবে। অনুষ্ঠানে আইফার্মারের প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, “সম্মিলিতভাবে আইকেয়ার প্রোগ্রামের প্রথম ধাপে সাশ্রয়ী এবং টেকসই চশমা সেবা প্রদানের মাধ্যমে আইফার্মার তাদের কৃষকদের জীবিকা নির্বাহ স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে সহায়তা প্রদান করবে।” একইসাথে আইফার্মারের এই প্রচেষ্টায় অংশীদার হওয়ার জন্য ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি।
আইফার্মার কৃষিসেবা প্রদানের পাশাপাশি কৃষকের সার্বিক উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কৃষকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণসহ অন্যান্য সেবা নিয়েও কাজ করতে বদ্ধপরিকর।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments