রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইদুল হাওলাদার(৪০) নামে এক অটোবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল গুয়াচিত্রা থেকে ব্যাটারিচালিত অটোবাইক চালিয়ে পৌর শহরের রায়েরহাট আসার পথে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়ার এলাকায় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাহেন্দ্র-আলফার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা সাইদুল হাওলাদারকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মাহেন্দ্র চালক আলী হোসেন মৃধা (৬০) কে আটক করেন। নিহত সাইদুল হাওলাদার বানারীপাড়ার গাভা গ্রামের মৃত হামেদ হাওলাদারের একমাত্র পুত্র সন্তান। তার দু’টি নাবালক শিশু সন্তান রয়েছে। ঘাতক মাহেন্দ্র চালক আলী হোসেন উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের সিরাজ উদ্দিন মৃধার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। সোমবার (১৬ জুন ) রাত ৯ টায় নিজ বাড়িতে জানাযা শেষে সাইদুল হাওলাদারের মরদেহ গাভা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ঘাতক মাহেন্দ্র চালক আলী হোসেনকে সোমবার সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments