বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্যোগে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্যকে ধারন করে আজ ০৩ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২২ পালন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং কো-অর্ডিনেটর ড. মাজহারুল মান্নান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক শারমীন আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকল ক্ষেত্রেই সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার এসব ব্যক্তিদের জন্য নানামূখী উদ্যোগ ও প্রয়াস গ্রহণ করে কাজ করছে। মূল ধারায় সম্পৃক্ত করতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাধ চলাচল ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধীবান্ধব নানান উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।
পরে উপাচার্য দিবসটি উপলক্ষ্যে আয়োজিত ‘প্রতিবন্ধী দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ এবং বিশেষ শিশুদের অংশগ্রহণে ‘অংকন প্রতিযোগিতায়’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments