সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মিজু আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ফজর আলীকে (৩৮) আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ বিষয়ে মিজু আহমেদ এর মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন।
ভূক্তভোগী মিজু আহমেদ অত্র ইউনিয়নের খরসতি গ্রামের মোতালেব কাজীর পুত্র।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর ২য় স্ত্রী রেখার দোকানে আসে তাঁরই মামাতো ভাই ভ্যানচালক মিজু আহমেদ। এসময় রেখার স্বামী ফজর আলী ভেতরে প্রবেশ করেই মিজুকে বেদম প্রহার করতে থাকে। পরে তাঁকে ঘরের খুটির সাথে বেঁধে লোহার রড দিয়ে মারপিট করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ এসে মিজু আহমেদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, এ খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে যাই। ভ্যানচালককে পাশবিক নির্যাতন করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ভ্যানচালককে মারধরের ঘটনায় তাঁর মায়ের করা মামলায় ইউপি সদস্য ফজর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments