স্টাফ রিপোর্টার: দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ পেলে দারিদ্রকে জয় করতে পারে শহরের প্রান্তিক নারীরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রে নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের ব্যবস্থাপক শেলীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফাতেমা আক্তার ডলি, যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাজিয়া রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো, আব্দুর রশিদ, উন্নয়ন কর্মকর্তা অনিকেত আচার্য প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও নারীর ক্ষমতায়নের সাথে ছোট পরিসরে হলেও নারীদের আয়মূলক কাজে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন। তারা অংশগ্রহণকারী নারীদের আয়মূলক কাজ, তার পরিসর, বৈশিষ্ট্য, পরিচালনার কৌশল, লাভ-ক্ষতি নির্ধারণ, ঝুঁকি ও তা মোকাবেলায় করণীয় এবং আয়মূলক কাজের পরিকল্পনা তৈরীর পদ্ধতি ইত্যাদি বিষয়ে ধারণা দেন। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের পরিবারের আগ্রহী যুব বয়সী নারী-পুরুষ সদস্যদের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর এবং অন্যান্য সংস্থা হতে বিভিন্ন ধরণের আয়মূলক কাজ শেখার সুযোগ করে দেওয়া আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সদস্যদের আয়মূলক কাজ পুণরায় শুরু করার জন্য সংস্থার পক্ষ হতে অনুদান হিসেবে দ্রব্য-সামগ্রী দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীবৃন্দ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনুদান হিসেবে প্রাপ্ত এই দ্রব্য-সামগ্রীর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। এরমাধ্যমে তাদের পরিবারে কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments