ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ মঙ্গলবার ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের তুহিন মোল্যা (৪৫) নামের ২ সন্তানের জনক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, যুগ্নীপাশা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার পুত্র তুহিন মোল্যা গতকাল দুপুর পৌনে ২ টায় নিজের ধানক্ষেতে পানি দিতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফিরলে খোঁজ নিয়ে দেখা যায় সে ছবেদা গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিল।
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
সব মন্তব্য
No Comments