পিরোজপুর অফিস: বাংলাদেশ পান চাষী সমিতি পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে পান চাষীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আহ্বায়ক নিমাই মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে পান রপ্তানি বৃদ্ধি ও প্রতিবন্ধকতা দূরীকরণসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। প্রধান বক্তা জাতীয় কৃষক-খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত কৃষক নেতা অধ্যাপক আবদুস সত্তার বলেন, “পান একটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থকরী ফসল। লক্ষ লক্ষ চাষী ও খেতমজুর এ ফসলের সাথে জড়িত। সাম্প্রতিক সময়ে সরকারের সিদ্ধান্তে রপ্তানি বন্ধ হওয়ায় পান বাজারে ধস নেমেছে। চাষীরা ঋণের চাপে আত্মহত্যার মতো পরিস্থিতিতে পড়েছে। সরকারকে অবিলম্বে চাষীদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।” সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, জেলা সম্পাদক বীরেন মণ্ডল, সদস্য নারায়ণ মিস্ত্রী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝালকাঠী জেলা সম্পাদক প্রশান্ত দাস হরি, পান চাষী সমিতির নেতা বাবু সূর্য্যকান্ত বিশ্বাস, ফারুক হোসেন হাওলাদার, সঞ্জীব মণ্ডল, অনন্ত কুমার সিকদার প্রমুখ। বক্তারা বলেন, সরকার শুল্ক বিভাগ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রতি কেজি পান রপ্তানি মূল্য ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার নির্ধারণ করায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছে। এতে রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে এবং পান চাষীরা চরম বিপর্যয়ে পড়েছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে তা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানোর আশ্বাস দেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments