বিজয় রায়,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪জুন সোমবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধব-১৭) জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,জেলা আ"লীগের সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,মতিউর রহমান ও শরত চন্দ্র,পৌর আ"লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহব্বায়ক আবু তাহের, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও সীমান্ত বসাক,
সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক,কাউন্সিল ইসাহাক আলী, রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)
সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি কুশমত আলী প্রমুখ। উদ্ভোধনীতে লেহেম্বা ইউনিয়ন একাদশ ও পৌরসভা একাদশ ফুটবল খেলায় অংশ নেন, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার সাদেকুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments