ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার প্রথম মডেল আল শিফা ফার্মেসীর দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে শহরের কুমারশীল মোড় শ্যামলী
মার্কেটের নিচ তলায় এই শাখার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল শিফা ফার্মেসীর স্বত্তাধিকারী এইচ. এম. মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।
আল শিফা ফার্মেসীর ফাইন্যান্স ডিরেক্টর রাজীব মিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূইয়া, সংগঠনের সাবেক সভাপতি আহাম্মদ হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান খান, রাজধানীর মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ী ইমাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া
আর.এস.এম ফোরামের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা, আল শিফা ফার্মেসীর দ্বিতীয় শাখার উদ্বোধনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ গ্রাহকদের সেবার মান উন্নয়ন হবে বলে আশা রাখেন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আল শিফা ফার্মেসীর দ্বিতীয় শাখার উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কুমারশীল মোড় মদিনা মসজিদের খতিব মাওলানা জুনায়েদ আইয়ূবী। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার
সুশীল সমাজের প্রতিনিধি, ওষুধ ব্যবসায়ীসহ জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments