নিরাপত্তাজনিত কারণ
ডেস্ক রিপোর্ট : নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
বাংলাদেশে ভারতের প্রধান হাইকমিশন অবস্থিত ঢাকায়। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব মিশনে দায়িত্ব পালনরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যেককেই পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর আগের মতোই খোলা থাকবে। একই সঙ্গে কূটনৈতিক কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
তারা আরও জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। সে কারণেই বাংলাদেশে কর্মরত সব ভারতীয় কূটনৈতিক কর্মকর্তা ও অন্যান্য স্টাফের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments